সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

April 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র আবুল কাশেম (২৯) এর মৃত্যু হয়েছে। সোমবার ১৯ এপ্রিল দুপুরে সদর উপজেলা খুশহালপুর মাদ্রাসার সামনে ধান বোঝাই ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। নিহত মোঃ আবুল কাশেম সদর উপজেলার আমতৈল ইউনিয়নের খুশহালপুর গ্রামের মৃত মোঃ আব্দুল রবের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ধান বোঝাই ট্রাক মাদ্রাসার সামনের ছোট ব্রিজের পাশে তাকে চাপা দিয়ে চলে যায়। সাথে সাথে মাথায় রক্তক্ষরণ শুরু হয়। মৌলভীবাজার হাসপাতারে নেওয়া পথে তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com