রাতের আঁধারে করোনা আক্রান্ত পরিবারে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে নিলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার॥ রাতের আঁধারে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলায় করোনা আক্রান্ত বিভিন্ন পরিবারের কাছে এবং ছিন্নমূল মানুষের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২৫ এপ্রিল রোববার রাতে ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার ১৪ এপ্রিল থেকে সাধারণ ছুটি ঘোষণা করে। বন্ধ হয়ে যায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন। করোনার বিস্তার রোধে মানুষ ঘরবন্দী হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে পড়েন। তাই প্রধান মন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন জেলা প্রশাসন।



মন্তব্য করুন