মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল পেলো ৫০টি অক্সিজেন সিলিন্ডার

April 29, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল পেলো ৫০টি অক্সিজেন সিলিন্ডার। করোনা মহামারীতে রোগীদের অক্সিজেন সংকট নিরসন এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে অগ্রণী ব্যাংক এর উদ্যোগে আবুল খায়ের গ্রুপ এর অর্থায়নে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করে। করোনা রোগীর চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে জেলা প্রশাসক ও পৌর মেয়রের তৎপরতায় ৫০টি অক্সিজেন সিলিন্ডার দেয় প্রতিষ্ঠানটি। ৫০টি সিলিন্ডারের মধ্যে ১৫ লিটারের ২০টি। ৩০ লিটারের ৩০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। ওই সিলিন্ডার গুলো গ্রহণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথি দত্ত কানুনগো। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমান ও সদর হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথি দত্ত কানুনগো বলেন বর্তমানে মৌলভীবাজারে করোনা পরিস্থিতি সারা দেশের তুলনায় ঝুঁকিপূর্ণ। আমাদের ১৬০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এই কঠিন সময়ে রোগীদের জন্য আরো ৫০টি অক্সিজেন সিলিন্ডার পেয়েছি। যা রোগীদের খুব উপকারে আসবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com