মৌলভীবাজার জেলা কারাগারে হাজতীর মৃত্যু

May 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মাদক মামলার কারাদন্ড প্রাপ্ত জেলা কারাগারে এক হাজতী নারায়ন রবী দাস (৫০) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে। শুক্রবার ৩০ এপ্রিল সকালে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ আনোয়ারুজ্জামান বলেন,মাদকদ্রব্য ব্যাবসায় জড়িত থাকার মামলায় মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগান এলাকার গিয়াসনগর গ্রামের মৃত রাম পিয়ারী রবী দাস ছেলে কারাদন্ড প্রাপ্ত শ্রী নারায়ন রবী দাস (৫০) হাজতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com