হযরত শাহজালাল (র.) ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে হযরত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে সেহরী, ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
৩০ এপ্রিল শুক্রবার বিকেলে ১৭ রমজান মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের উত্তর মুলাইম শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর উপদেষ্টা দিলদার মিয়ার বাড়িতে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও হযরত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি হাফিয মাওলানা আলাউর রহমান টিপু পিছিয়ে পড়া ২০০ পরিবারকে সেহরী, ইফতার ও ঈদ উপহার বিতরণ করেন।
এসময় হাফিয মাওলানা আলাউর রহমান টিপু বলেন ১৭ রমজান ইসলামের ইতিহাসে ঐতিহাসিক এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ঐতিহাসিক বদর যুদ্ধের বিজয়ই মদিনার ইসলামি রাষ্ট্রের ভিত প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। মহান আল্লাহর বিশেষ সাহায্যে দ্বিতীয় হিজরির ১৭ রমজান মদিনা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এ যুদ্ধ সংঘঠিত হয়। আর তাতে ইসলাম ও মুসলমানদের বিজয় অর্জিত হয়। এটি ইসলামের ইতিহাসে বদরযুদ্ধ হিসেবে পরিচিত।
তাছাড়া হযরত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পুরো রমজান মাস ব্যাপী ভিবিন্ন কর্মসুচির কাজ করে যাচ্ছেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা তালামীযের সাধারণ সম্পাদক কাদির আল হাসান, আব্দুর রহিম, মঈনুল ইসলামসহ ট্রাস্টের অন্যান সদস্যরা।



মন্তব্য করুন