ঊষার আলোর সপ্তাহব্যাপী ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো সমাজকল্যাণ সংগঠন এর পক্ষ থেকে রামাদ্বানুল মোবারক উপলক্ষে এতিম, অসহায় ও দিনমজুর দের মধ্যে সপ্তাহব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শুক্রবার ৩০ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার সংলগ্ন “নূরানী শাহী সুন্নি হিফজুল কোরআন মাদ্রাসায়” ৪০ জন এতিম শিশু ও প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম মান্না, রুবেল আহমেদ (যুগ্ম-সাধারণ সম্পাদক), সহ সংগঠন এর নেতৃবৃন্দের উপস্থিতিতে হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আহমদ হোসাইন শ্রীমঙ্গলী, সংগঠন এর উদ্দেশ্যে ও যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য মোনাজাত এর মধ্য দিয়ে সপ্তাহব্যাপি ইফতার বিতরণ কর্মসূচির সমাপনী করেন।
সপ্তাহব্যাপি ইফতার বিতরণ কর্মসূচি ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল সম্পন্ন হয়। সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম মান্না বলেন আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রমে দেশ ও বিদেশ থেকে অনেকেই সহযোগিতার করেছেন। আমি তাদের জন্য দোয়া চাচ্ছি।



মন্তব্য করুন