পৌর এলাকার ভ্রাম্যমান গরীব ও অসহায় মানুষের মাঝে ৭‘শ প্যাকেট ইফতার বিতরণ
May 6, 2021,

স্টাফ রিপোর্টার॥ যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার লোকমান হোসেন তরফদার এর অর্থআয়নের গরীব ও অসহায় এবং শহরের ভ্রাম্যমান মানুষের মাঝে ৭‘শ প্যাকেট ইফতার বিতরণ করা হয়।
৫ মে বুধবার শহরের কয়েকটি স্থানে প্রধান অতিথি হিসেবে গরীব ও অসহায়দের হাতে ইফতার তোলে দেন মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান।
পরে মৌলভীবাজার পৌরসভার ভেতরে ছিন্নমূল মানুষদের নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী লোকমান হোসেন তরফদারের অর্থায়নে ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক, পার্থ সারথী পাল, সালেহ আহমদ পাপ্পু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর সভার ,পানি শাখার প্রকৌশলী বিজয় দাশ, কর শাখার জিয়া উদ্দিন, লাইসেন্স শাখার নুর”জ্জামান, স্বাস্থ্য শাখার আলেয়া খানম, রুমেল আহমদসহ অনেকে।



মন্তব্য করুন