গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েসন অফ আয়ারল্যান্ড কি এবং কেন?

প্রনীত রঞ্জন দেবনাথ॥ প্রবাসে দেশীয় সংস্কৃতিকে লালন এবং প্রবাসী জেলাবাসীদের মধ্যে সেতু বন্ধনের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ও একটি পরিবর্তনশীল আধুনিক জেলা গঠনে সহযোগিতার হাত বাড়িতে দেওয়ার প্রতয়্য নিয়ে গড়ে উঠা সংগঠন গ্রেরেটার মৌলভীবাজার এসোসিয়েসন অফ আয়ারল্যান্ড।
কালের বির্বতনে সিলেট সহ সবুজ শ্যামল বিস্তৃত চা বাগানের সূতিকাগার হিসেবে খ্যাত আমাদের প্রিয় জন্মভুমি মৌলভীবাজার জেলার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য আজ প্রায় বিলুপ্ত হবার পথে।
বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পরিসংখানের সূচকে মৌলভীবাজার জেলা দেশের অন্যতম সহায়ক শক্তি হিসেবে বিবেচিত। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে এ জেলার অবদান ছিল অপরিসীম। শহীদ বীর শ্রেষ্ট সিপাহী হামিদুর রহমানের রক্তস্নাতের স্মৃতি বিজড়িত ঘটনা বাংলাদেশের ইতিহাসে মৌলভীবাজার জেলাকে দিয়েছে অনন্য মর্যাদা। ভৌগলিক কারণে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। বৃটিশ বিরোধি আন্দোলন থেকে এ পর্যন্ত জাতীয় রাজনীতিতে জেলার কীর্তিমান রাজনীতিবিদদের অবদান অনস্বীকার্য।
প্রাকৃতিক, অর্থৈনৈতিক ও বনজ সম্পদে ভরপুর এবং পর্যটন খাতের অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা সব সময় ছিল উপেক্ষিত। এক সময় সুনামধন্য প্রয়াত বিশিষ্ট রাজনীতিাবদদের অবদানে জেলার অনেক উন্নয়নমুখী কার্যক্রম সাধিত হলেও বিগত দিনগুলোতে সেই ধারাবাহিকতার প্রচন্ড অভাব পরিলক্ষিত হচ্ছে জেলাব্যাপী। বিশেষ করে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে জেলার অবকাঠামোগত উন্নয়নের সমীবদ্ধতার প্রকট ছিল চোখে পড়ার মত ।
জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে অনুযোগ এবং অভিযোগ থাকলেও দেশ- বিদেশে বসবাসরত অত্র জেলার সূর্য্য-সন্তানরা নিরন্তর চিত্তে মৌলভীবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলছেন অদ্যবদি।
মৌলভীবাজার জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির রয়েছে সমৃদ্ধশালী এক ভান্ডার।রয়েছে নিজস্ব প্রমিত ভাষা (সিলেটি আঞ্চলিক ভাষা )। প্রবাসে নতুন প্রজন্মদের কাছে জেলার ইতিহাস তুলে ধরা পরিবার সহ সামাজিক ভাবে সকলের দায়িত্ব এবং পাশাপাশি জেলার গরীব ও দুঃস্ত মানুষদের আর্থ সামাজিক উন্নয়নে ভুমিকা রাখাও আমাদের নৈতিক কর্তব্য । যে কোনো অঞ্চলের সামগ্রিক উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। আর এই ব্যাপারে জেলায় আর্থিক সংকটে থাকা ছাত্র/ছাত্রীদের মেধা বিকাশের সহযোগিতায় সামাজিক সংগঠন,সমাজসেবী সহ বৃত্তশালীদের এ ক্ষেত্রে এগিয়ে আসা উচিত।
আয়ারল্যান্ডে বসাবসরত জেলার প্রবাসীরা প্রবাসের বুকে কর্মসংস্হান, শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক ভাবে তাদের স্ব স্ব অবস্হান প্রতিস্টিত। তারেই ধারাবাহিকতায় জেলার সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা উন্নয়নেকে সামনে রেখে ২০২০ সালে বৈশ্বিক এক ক্রান্তি লগ্নে আয়ারল্যান্ডে বসবাসরত মৌলভীবাজাবাসিদের সর্বাত্মক প্রচেষ্টা/উদ্যেগে “গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েসন অফ আয়ারল্যান্ড ” নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্টিত হয়েছিল এবং ইতিমধ্যে উক্ত সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট একটি দক্ষ, অভিজ্ঞ ও শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
করোনাক্রান্ত সময়ে আইরিশ সরকার কর্তৃক ঘোষিত নাগরিকদের একসাথে জমায়েতের ক্ষেত্রে রাষ্ট্রিয় বিধি নির্দেষ থাকার পর ও কার্যনির্বাহী কমিঠি সদস্যরা নিয়মিতভাবে ভার্চুয়াল সভার পরিচালনা মাধ্যমে সংগঠনের কার্যকলাপ যথারীতি চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সংগঠনের নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে এবং সংগঠনের ওয়েবসাইটের কাজ শেষ হবার পথে।
কাযকরি কমিঠি গঠন হবার পর সংগঠন সীমিত আকারে শিশুদের জন্য দুটি কর্মসুচি গ্রহণ করেছিল, যার মধ্যে ছিল বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে শিশুদের “চিত্রাংকন প্রতিযোগিতা” এবং ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শিশুদের “কবিতা আবৃত্তি ” প্রতিযোগিতা। প্রথমটি অনলাইনে সম্পাদন করা সম্ভব হলেও মহামারির প্রাদুর্ভাবের কারণে সরকারের বিধি- নিষেধ রাষ্ট্রে বলবৎ থাকায় দ্বিতীয় কর্মসুচি “কবিতা আবৃত্তি ” র অনুষ্টানটি পালন করা সম্ভব হয় নাই,বাতিল করা হয়েছে। তবে সার্বিক পরিবেশের উন্নতি ঘটলে শিশুদের মানবিক বিকাশ সাধনের উপর কিছু কর্মসুচি গ্রহণের পরিকল্পনা রয়েছে সংগঠনের।
আমরা সবাই জানি করোনার ভয়াবহতায় পুরো বিশ্ব বিপর্যস্ত। মহামারির দ্বিতীয় ছোবলে সর্বত্র নেমে এসেছে মানবিক বিপর্যয়। ব্যবসা-বাণিজ্যে আর্থিক চরম সংকট নেমে আসার পাশাপাশি গরীব ও খেটে খাওয়া জনগোষ্টির কাছে করোনা এখন একটি আতংকের নাম। এর মধ্যে পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে প্রান্তিক মানুষের দীর্ঘস্বাসের শব্দবিহীন হাহাকার সর্বত্র বিরাজমান।
দেশের এহেন পরিস্হিতিকে সামনে রেখে ধর্মীয় মুল্যবোধ জাগ্রত হবার এই পবিত্র মাসে গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েসন অফ আয়ারল্যান্ড উক্ত জেলাধীন ৭ টি থানার অসহায় ও দরিদ্রদের মাঝে “রমজান খাদ্র সামগ্রী” বিতরণের এক যুগান্তরকারী কর্মসুচি গ্রহণ করেছে । এই কর্মসুচি বাস্তবায়নে অর্থায়ন করেছেন আয়ারল্যান্ডে বসবাসরত মৌলভীবাজারের গর্বিত সকল সদসবৃন্দ ও শুভাকাঙ্কিরা। তাদের সকলের কাছে সংগঠন চির কৃতজ্ঞ।
কার্যনির্বাহী কমিঠির সদস্যদের পরামর্শে প্রতিটি থানায় সমান হারে বরাদ্দকৃত অর্থের দ্বারা নিম্মেক্ত থানা ; ১) মৌলভীবাজার সদর ২) শ্রীমঙ্গল ৩) কমলগন্জ ৪) রাজনগর ৫) ক্লুাউড়া ৬) বড়লেখা ৭) জুড়ি’র প্রায় ১০০টি করে ৭টি থানায় মোট ৭০০টি গরীব পরিবারের মাঝে প্রয়োজনীয় দৈনন্দিন খাবার সামগ্রী সম্বলিত ব্যাগস ( চাল, ডাল, তৈল, ময়দা, পিয়াজ ইত্যাদি ) বিতরণ করা হয়েছে।
জেলার অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এই কার্যক্রম হয়তো সকলকে তৃপ্তি করতে না পারলেও অদুর ভবিষ্যতে এই ধরণের মানবিক সহযোগিতা আরো বড় পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা সংগঠনের রয়েছে।
কার্যনির্বাহী কমিটির সদসবৃন্দের/নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, রাজনীতিমুক্ত একটি আদর্শ সামাজিক সংগঠন তৈরি, প্রবাসে জন্ম গ্রহনকারী উত্তরসূরীদের/প্রজন্মদের কাছে মৌলভীবাজার তথা বাংলাদেশের পরিচিতি তুলে ধরা, বাংলা ভাষা ও সাংস্কৃতিক মুল্যবোধের পরিচর্যা, জেলার ভবিষ্যত প্রজন্মকে যুগ উপযোগি ও বিশ্ব মানের শিক্ষা প্রসারে সহযোগিতা সহ অবহেলিত এবং শোষিত মানুষের পাঁশে দাঁড়ানো হচ্ছে গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েসন অফ আয়ারল্যান্ডের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
নিম্মে গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েসন অফ আয়ারল্যান্ডের নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিঠির ছবি সহ পরিচিতি দেওয়া হলো।
মৌলভীবাজারবাসির প্রতি রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। [৩:২৫ চগ, ৫/৩/২০২১] চৎরঃড়স উবনহধঃয: “গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড” এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলাব্যাপী ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।। আত্মপ্রকাশ আয়ারল্যান্ডে বসবাসরত মৌলভীবাজারবাসীদের ১১ সদস্য বিশিস্ট পূর্নাংগ কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে গত বছরের নভেম্বর মাসে নুতন যাত্রা শুরু করে ” গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড।
সভাপতি:- জনাব গোলাম নবী (মৌলভীবাজার) সহ সভাপতি:- প্রভাষক আব্দুস সহিদ (বড়লেখা) সাধারন সম্পাদক:- মো. আব্দুল মুহিত, একাউন্টেন্ট (কমলগঞ্জ) সহ সাধারন সম্পাদক:- আনোয়ারুল হক তরফদার ( শ্রীমঙ্গল) সাংগঠনিক সম্পাদক:- এস এ রব (রাজনগর), সহ সাংগঠনিক সম্পাদক:- সাকিল আহমদ চৌধুরী (কুলাউড়া) অর্থ সম্পাদক:- রাব্বি খান (কুলাউড়া) প্রচার সম্পাদক:- নুরুল ইসলাম ( বড়লেখা), দপ্তর সম্পাদক:- জিতু আহমেদ:- (মৌলভীবাজার), শিক্ষা, সাংস্কৃতি ও বিজ্ঞান সম্পাদক:- সাঈদ আহমেদ (বড়লেখা), মহিলা সম্পাদিকা:- সৈয়দা শাহনাজ বেগম (কুলাউড়া)। নবগঠিত এ সংগঠনের উদ্যোগ করোনা ভাইরাসের লকডাউনকালীন সময়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ৯০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে অতিসম্প্রতি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আর্থমানবতার সেবার মানসিকতা নিয়ে গঠিত এ কমিটি মৌলভীবাজার জেলা সহ বাংলাদেশের অসহায় মানবকল্যানে কাজ করে যাবে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মোহিত জানান, আমরা দু:স্থ ও অসহায় মানুষের জন্য কাজ করব। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসেবা উন্নয়ন, গরীব, মেধাবী ও এতিম শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গুণীজন সংবর্ধনাসহ নানা সামাজিক উন্নয়নে কাজ করে যাব।



মন্তব্য করুন