দোকানপাঠে প্রবেশে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতা মূলক প্রচারণা

May 6, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর নেতৃত্বে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চলমান কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। এ সময় শহরের দোকানপাঠে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখাতে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানানো হয়।
৬ মে বৃহস্পতিবার অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, পৌর কাউন্সিলর মোঃ জালাল আহমদ, পার্থ সারথী পাল, সালেহ আহমদ পাপ্পু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার মহিলা কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অনেকে।
তিনি বলেন মহামারী করোনা ভাইরাসের কারনে সকল ক্রেতা এবং বিক্রেতার সামাজিক দুরত্ব বজায় রেখে উভয় পক্ষ মাস্ক পরিধান করে ক্রয়-বিক্রয় করার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com