সিআইপি এম.এ রহিমের উদ্যোগে খাদ্য সহায়তা পেলো ৬ শতাধিক পরিবার

May 11, 2021,
স্টাফ রিপোর্টার॥ খাদ্য ও নগদ আর্থিক সহায়তা পেলো ৬ শতাধিক পরিবার। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে করোনায় কর্মহীন অসহায় হতদরিদ্রদের সহযোগিতায় এগিয়ে এলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, ৯ বারের সিআইপি, এম আর গ্রুপের চেয়ারম্যান ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ এম.এ রহিম। মৌলভীবাজারের সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ইউছুফ নগর রাতগাঁওয়ে ৬ শতাধিক করোনায় কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তোলে দেওয়া হয়।
সোমবার দুপুরে তার গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনেই এই খাদ্যসামগ্রী  ও নগদ অর্থ বিতরণ করা হয়। আলহাজ এম.এ রহিম (সি.আই.পি)র পক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: মুজিবুর রহমান মুজিব,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল্লাহ আল ফারুক, কর্পূলনেছা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা ও কর্পূলনেছা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ, সমাজসেবক অলিউর রহমান।  অনুষ্ঠানে ৬ শতাধিক কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,তৈল,আলু,চিনি,পিয়াজ,রসুন,ডাল,ময়দা,সেমাই।
এম. এ রহিম সর্মথক গোষ্ঠির সদস্যরা জানান আলহাজ এম.এ রহিম (সিআইপি)র পক্ষ থেকে এমন সহায়তার উদ্যোগ অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com