রাতের আঁধারে অসহায় দুস্থ মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে সমাজসেবক দেলওয়ার হোসেন

স্টাফ রিপোর্টার॥ সমাজসেবক দেলওয়ার হোসেন রাতের আঁধারে অসহায় দুস্থ মানুষের বাড়িতে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী পৌছে দিলেন।
শীতার্থ মানুষ, বন্যা সহ যে কোনো দুর্যোগ ও মহামারিতে তিনি গরিব-অসহায় মানুষের সেবায় নিরলস ভাবে করে যাচ্ছেন। চলমান প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনায়ও তার ব্যতিক্রম ঘটেনি। রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত গরিব অসহায়দের ঘরে নিজ হাতে বিতরণ করছেন খাদ্যসামগ্রী।
বুধবার ১২ এপ্রিল রাতে মৌলভীবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের বেড়িরচড়, গোলবাগ এলাকাসহ আশপাশের এলাকায় রাতের আঁধারে বাড়িতে গিয়ে প্রকৃত গরিব-অসহায়দের মাঝে ৫’শ ৫০টি খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন।
এসময় সমাজসেবক দেলওয়ার হোসেন বলেন বৈশ্বিক মহামারি করোনার কারণে অনেকই অসহায় হয়ে আছেন। এলাকায় গরিব অসহায়দের মাঝে সামান্য খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়াতে পাড়ায় নিজেকে গর্বিত মনে করছি। আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো জন্য। সাধারণ অসহায় মানুষের জন্য আমার সহযোগীতার হাত সব সময় খোলা থাকবে।



মন্তব্য করুন