মৌলভীবাজার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়

May 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ এক মাস সিয়াম সাধনার পর মৌলভীবাজারে উদযাপিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
করোনা ভাইরাসের কারনে সরকারি বিধিনিষেধ থাকায় ঈদ গায়ে ঈদের নামাজ না হয়ে জেলার প্রতিটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৪ মে সকালে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) দগাহ মসজিদে ঈদের প্রধান দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭ টায় প্রথম ঈদের জামাত পড়ার দগাহ মসজিদের ইমাম মাওলানা শামিম আহমদ।
সকল ভেদাভেদ ভুলে সর্বস্থরের মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। প্রথম জামাতে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সহ কয়েক হাজার মানুষ নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতির শান্তি কামনায় ও করোনা মহামারি থেকে রক্ষায় মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com