বাংলা টিভির ৫ম বর্ষে পদর্পণ উপলক্ষে মৌলভীবাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
May 22, 2021,

স্টাফ রিপোর্টার॥ বিশ^ জুড়ে বাংলা এই স্লোগান বুকে ধারণ করে সফলতার সাথে চার বছর অতিক্রম করে ৫ম বর্ষে পদার্পন করেছে বাংলা টিভি।
এই উপলক্ষে ২১ মে শুক্রবার মৌলভীবাজার দেওয়ানী জামে মসজিদে বাংলা টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন এর আয়োজনে জুম্মার নামাজেরে পরপর অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও দোয়া। দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ মুহিদ উদ্দিন দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, এতে মসজিদে আশা মুসল্লিরা অংশগ্রহন করেন।
মিলাদ মাহফিল শেষে বাংলা টিভির মালিক সৈয়দ সামাদুল হক সহ টেলিভিশনের সকল কর্মকতা কর্মচারী, দর্শকদের জন্য দোয়া করা হয়।



মন্তব্য করুন