কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযানে নদী শ্রেণির ১.৪৭ একর ভূমি অবৈধ দখলমুক্ত

May 22, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে নদী শ্রেণির ১.৪৭ একর ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
জানা যায়, শনিবার ২২ মে দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশেকুল হকের নেতৃত্বে এক উচ্ছেদ অভিযানের মাধ্যমে কমলগঞ্জ পৌরসভায় অবস্থিত কুমড়াকাপন মৌজার নদী শ্রেণির ১.৪৭ একর ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়। কমলগঞ্জ থানা পুলিশের সগযোগিতায় কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশেকুল হক ঞটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com