রেডিও পল্লীকণ্ঠের কর্মীদের দুইদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত

পলি রানী দেবনাথ॥ “কাউকে পেছনে ফেলে নয়” এই প্রতিপাদ্য নিয়ে হিউমেন রাইটস এন্ড জাস্টিস প্রোগ্রাম জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এর অর্থায়নে এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনএর বাস্তবায়নে সোমবার ২৪মে রেডিও পল্লীকন্ঠের সভা কক্ষেউপজাতি,দলিত,জাতিগত,সংখ্যালঘু,প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের নিজ মাতৃভাষায়/স্থানীয় ভাষায় অধিকার ও মানবাধিকার শিক্ষা বিষয়ে রেডিও অনুষ্ঠান তৈরী ও সম্প্রচার বিষয়ে কমিউনিটি রেডিও কর্মীদের দুইদিনব্যাপী (২৩-২৪) প্রশিক্ষন কর্মশালা সমাপ্তহয়েছে।রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীনের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ইলিমেন্ট হাজং। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের সকল প্রযোজক বৃন্দ। কর্মশালায় উপজাতি,দলিত,জাতিগত, সংখ্যালঘু, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের নিজ মাতৃভাষায় বা স্থানীয় ভাষার অধিকার, তাদের মানবাধিকার, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বর্পূণ আলোচনা করা হয়এবং এই সমস্যা নিরোসন বিষয়ক অনুষ্ঠান তৈরী ও সম্প্রচার এর পরিকল্পনা গ্রহণ করা হয়।



মন্তব্য করুন