অবশেষে সন্তানদের কাছে আশ্রয় পেলেন সেই অসুস্থ পিতা অরুণ দেব

May 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ অবশেষে সন্তানরা আশ্রয় দিলো সেই অসুস্থ পিতা অরুণ দেব (৭৫) কে। নিলো ভরপোষনের দায়িত্বও। সন্তানদের এমন অমানবিক ও নির্মমতার বিষয়টি গণমাধ্যমের কারনে জানাজানি হলে সবাইকে পীড়া দেয়। ওই সংবাদ প্রকাশের পর অসহায় পিতার দায়িত্ব নিতে সন্তানদেরও শুভবুদ্ধির উদয় হয়। পরে তারা অসুস্থ পিতার চিকিৎসা ও আশ্রয় দিতে রাজি হন।
জানা যায় বাসার সামনের সিঁড়ির নীচে অসুস্থ অবস্থায় পড়ে থাকা অরুণ দেবের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন সন্তনরা। এরপর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পুলিশের সহায়তায় অসুস্থ অরুণ দেবকে নিজ বাসায় নিয়ে যান বড় ছেলে বিল্পব দেব। সন্তানরা অপারগতা প্রকাশ করায় বাসার সামনে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী ৯৯৯ নম্বরে ফোন করেন।পরে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশের সহযোগীতায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা জুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে হাসপাতাল থেকে তার একমাত্র মেয়ে শহরের সৈয়ারপুর এলাকার বাসায় নিয়ে যান। এরপর মৌলভীবাজার সদর থানার ওসি (তদন্ত) গোলাম মূর্তজার উদ্যোগে সিলেটে বসবসকারী অরুণ দেবের বড় ছেলে বিপ্লব দেব অসুস্থ পিতার ভরণপোষণ এবং উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যান।মৌলভীবাজার মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মুর্তজা মুঠোফোনে মানবজমিনকে বলেন সন্তানরা তাদের ভুল বুঝতে পেরে এখন তাকে আশ্রয় দিয়েছেন। তার দায়িত্ব গ্রহণ করেছেন। সবার মতো বিষয়টি আমাকেও পীড়া দিয়েছিলো এখন ভালো লাগছে।
উল্লেখ্য মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডের শাহ মোস্তফা মঞ্জিলে ছোট ছেলের বাসায় বসবাস করতেন অরুণ দেব (৭৫)। দুই ছেলে এবং এক মেয়ে তার। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন শহরের সৈয়ারপুর এলাকায়। ছোট ছেলে মারা গেছেন। আর বড় ছেলে বিপ্লব দেব সুনামগঞ্জে ব্যবসা করেন এবং তার বাসা সিলেটে। রবিবার ২৩ মে) অসুস্থ হয়ে তিনি রাস্তায় পড়ে থাকার খবর শোনেও এগিয়ে আসেননি কোনো সন্তান। অনুরোধ জানালেও কেউ হাসপাতালে তার সাথে আসতেও রাজি হননি। খবর পেয়ে পুলিশ এসে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com