স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
May 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর মা ফৌজিয়া মালেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
পরিবেশমন্ত্রী ২৭ মে বৃহস্পতিবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সন্ধ্যা সাড়ে ৬ টায় ফৌজিয়া মালেক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।



মন্তব্য করুন