মৌলভীবাজার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা

May 30, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা রোববার দুপুরে মৌলভীবাজার পৌর মিলনায়তনের হল রুমে অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার সাবেক প্রকৌশলী মো: আবুল হোসেন খান, প্রফেসর আব্দুল খালেক, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, পৌর কাউন্সিলর পার্থ সারথি পাল,আশুতোষ রঞ্জন পাল প্রমুখ। সভায় পৌর মেয়র বলেন গেল বছরগুলোতে রাস্তা প্রশস্ত করনের কাজ করা হয়েছে। এবছর শহর পরিচ্ছন্নতার জন্য কাজ করা হবে। এলক্ষ্যে নানা পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়েছে।
১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মৌলভীবাজার শহরের প্রতিটি ওয়ার্ডে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, মসজিদের ইমামসহ নানা শ্রেণী পেশার লোজন নিয়ে পৃথক পৃথক ভাবে সচেতনতামুলক বৈঠক করা হবে। শহরে শোভাবর্ধনের জন্য শহীদ মিনারসহ শহরের গুরুত্বপূর্ণস্থানে ফুলের গাছ লাগানো হবে। আগামী অর্থ বছরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান করা হবে। কোদালী ছড়ার সার্বিক উন্নয়ন কাজ এবং শহরের শান্তিভাগের মনু নদীর পাড়ের শোভাবর্ধনের কাজ অল্পদিনের মধ্যেই শুরু হবে। সভার পূর্বে মৌলভীবাজার পৌরসভার প্রাক বাজেট (খসড়া) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com