কোয়ারেন্টাইনে থাকা ৭১ জন ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীকে ১৪ দিনের খাবার দিলো প্রশাসন

June 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ কোয়ারেন্টাইনে থাকা ৭১ জন ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীকে ১৪ দিনের খাবার দিলো মৌলভীবাজার উপজেলা প্রশাসন।
৩১ মে সোমবার মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় পৌর এলাকার বড়কাপন ও শহরতলীর গুজারাই এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত ৭১ জন হোম কোয়ারেন্টাইনে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীকে ১৪ দিনের খাদ্য সাগ্রগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলায় ইউএনও সাবরিনা রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদুর রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সুনজিত কুমার চন্দ প্রমুখ।
প্রতি ব্যগে খাবার সামগ্রী ছিলো ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ টি সাবান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com