কমলগঞ্জে বিষপানে এক মানসিক রোগীর মৃত্যু

June 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে বিষপানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায় এলাকার মৃত তাহির মিয়ার পুত্র টুটুল মিয়া (৩৫) ৩০ মে সকালে বিষপান করলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ২দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ১ জুন রাত সাড়ে ৩ ঘটিকায় মৃত্যুবরণ করেন।
রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল জানান, টুটুল দীর্ঘ দিন যাবত মানসিক সমস্যায় ভুগছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com