পৌর মেয়রের নির্দেশ : শহরে টমটম ও সিএনজি অতিরিক্ত ভাড়া নিতে পারবেনা

June 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ টমটম ও সিএনজি পূর্বের নির্ধারণকৃত ভাড়া নেয়ার নির্দেশে দিয়েছেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
সোমবার ৭ জুন দুপুরে শহরের টমটম ও সিএনজির মালিক শ্রমিকদের সাথে পৌরসভা কার্লয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমদ, সৈয়দ মেলিম হক, নাহিদ হোসেন ও জিমি আক্তার, ফয়ছল আহমদ, ট্রাফিক পরিদর্শক (টিআই) মোহাম্মদ উল্যা প্রমুখ।
এতে মেয়র মোঃ ফজলুর রহমান তাদেরকে পূর্বের হারে ভাড়া আদায়ের অনুরোধ জানালে চালকরা এতে সম্মত হন। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান।
বাস্তবে দেখা যায়, চৌমুহনা থেকে কুসুমবাগ পর্যন্ত নির্ধারিত ৫ টাকা ভাড়ার পরিবর্তে করোনার অজুহাতে ১০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। কিন্তু মানা হচ্ছে না স্বাস্থবিধি। ৩ জন যাত্রীর পরিবর্তে ৫ জন যাত্রী বহন করা হচ্ছে। এ নিয়ে প্রায়ই যাত্রী ও চালকদের মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোলের ঘটনা ঘটছে।
এ বিষয়ে পৌর মেয়র ফজলুর রহমান বলেন, যদি কোনও চালক বাড়তি ভাড়া দাবি করে যাত্রীকে হয়রানির মুখে ফেলে, তাহলে সেই সিএনজির নাম্বার অথবা চালকের ছবি কিংবা চালকের-নাম ঠিকানা পৌরসভায় জানানো যাবে। পারলে সেই সিএনজিকেই পৌরসভায় হস্তান্তর করার আহ্বান জানান। এক্ষেত্রে পৌর কাউন্সিলর জালাল আহমদ এর সাথে যোগাযোগ করলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com