রেস্টুরেন্টে সামাজিক অনুষ্ঠান আয়োজন করায় জেলা প্রশাসনের অভিযান
June 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করায় এম সাইফুর রহমান সড়কের আর,এস কাইরান চাইনিজ রেস্টুরেন্ট ও ওয়েস্টার্ন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে জরিমানা করা হয়। ৭ জুন সোমবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন ও অর্ণব মালাকার অভিযান পরিচালনা করেন।
এছাড়া, অন্যান্য সকল রেস্টুরেন্ট, পার্টি সেন্টার ও কনভেনশন হলকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।



মন্তব্য করুন