মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলা সম্পন্ন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ৯ জুন বিকেলে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে দুটি খেলা সম্পন্ন হয়। খেলায় মৌলভীবাজার পৌরসভার বালক দল ট্রাইবেকারে শ্রীমঙ্গল বালক দলকে ১ গোলে হারিয়ে বিজয়ী হয়। অপরদিকে শ্রীমঙ্গল বালিকা দল ৫ গোলে মৌলভীবাজার পৌরসভা বালিকা দলকে হারিয়ে বিজয়ী হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও ফুটবল এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা সভাপতি আক্তারুজ্জামের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমেদ, নাহিদ আহমদ, সৈয়দ সেলিমুল হক, পার্থ সারথী পাল প্রমুখ।




মন্তব্য করুন