কমলগঞ্জে স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা-বাগান এলাকার আব্দুল মিয়ার স্ত্রী সুমনা আক্তার (২২) নামে এক গৃহবধূ বিষপান পান করে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায় রোববার (২৭ জুন) দুপুরের দিকে কোন এক সময় গৃহবধু বিষপান করে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টা তার মৃত্যু হয়।
এ ব্যাপারে গৃহবধুর স্বামী আব্দুল মিয়া জানান, পরিবারিক কলহের জের ধরে সুমনা আমার সাথে ঝগড়া করে দুপুরে বাড়ী থেকে বের হয়ে যায়। পরে আমি খবর পাই সে মাধবপুর বাজারে গিয়ে বিষপান করে। তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্রীগোবিন্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি মিলন নায়েক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, বিষপানে আত্মহত্যার কোন সংবাদ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন