কমলগঞ্জে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

June 29, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে মুন্সীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ৭টি মামলায় ৭ হাজার ৪ শত টাকা জরিমানা করেন এবং মহামারী করোনা সংক্রমণ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে মানুষ সচেতন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সরকার কর্তৃক করোনা প্রতিরোধে নির্দেশনাগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com