কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ২৭ মামলা ৯৮০০ টাকা জরিমানা

July 4, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় ব্যবসায়ীসহ যানবাহন চালকদের বিরুদ্ধে ২৭টি মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার ৪ জুলাই উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চতুর্থ দিন কঠোর লকডাউনের এ সময় বিধিনিষেধ অমান্য করায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৭টি মামলায় ৯ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি লকডাউনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com