কমলগঞ্জে করোনা কালে আওয়ামীলীগ নেতার ত্রাণ ও নগদ সহায়তা প্রদান
July 4, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বৈশ্বিক মহামারী প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে শতাধিক সুবিধাবঞ্চিত ও দু:স্থ লোকদের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুল আহাদ (ফারুক আহমেদ)। রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় আদমপুর ইউনিয়নের নৈনারপারস্থ নিজ বাড়ীতে স্বাস্থ্যবিধি মেনে শতাধিক মানুষকে জনপ্রতি ৫ কেজি চাল ও নগদ ১ শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল লতিফ, আদমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সবুজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর ঈদ ও সাম্প্রতিক করোনা সংকটকালে ও প্রাকৃতিক নানা দূর্যোগের সময় আওয়ামীলীগ নেতা মো: আব্দুল আহাদ (ফারুক আহমেদ) বিত্তহীন, অসহায় মানুষের পাশে দাঁড়ান।



মন্তব্য করুন