কমলগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

July 14, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ১৩ জুলাই দুপুরে স্বাস্থ্যবিধি মেনে যুগান্তরের কমলগঞ্জ প্রতিনিধির কার্যালয়ে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর কমলগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা। দোয়া ও মিলাদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাব্বির হোসেন।

স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ ভূঁইয়া, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি সুব্রত দেবরায় সঞ্জয়, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, ভোরের ডাকের প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আসহাবুজ্জামান শাওন, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আহমেদুজ্জামান আলম, দৈনিক সকালের সময় প্রতিনিধি সাদিকুর রহমান সামু, দৈনিক দিনকাল প্রতিনিধি আহাদ মিয়া, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়, দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি শাহাব উদ্দিন সিহাব, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আশরাফ সিদ্দিকি পারভেজ, দৈনিক বর্তমান খবর প্রতিনিধি রাকেল আনসারিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com