সমকাল প্রতিনিধির শাশুড়ির মৃত্যু

July 23, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, দৈনিক সমকালের কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এর শাশুড়ি ও কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চম্পা রানী নাথ এর মাতা ছায়া রানী নাথ (৭৩) মৃত্যুবরণ করেছেন।

তিনি মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের নলদাড়িয়া নিবাসী স্বর্গীয় সুরেশ চন্দ্র দেবনাথ এর সহধর্মিণী। ২০ জুলাই মঙ্গলবার মৌলভীবাজার পলি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২.৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন যাবত দৃরারোগ্য ব্যাধিতে ভোগতেছিলেন।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে, পুত্রবধু, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মৌলভীবাজার শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক বেনু দেবনাথের মাতা। মঙ্গলবার রাত ৮ টায় নলদাড়িয়া গ্রামের নিজ পারিবারীক শ্মশানে তাকে সমাহিত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com