কমলগঞ্জে ৫১ মণিপুরী পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

August 9, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সের উপদেষ্টা ও রেলপথ মন্ত্রণালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব শশী কুমার সিংহের সহধর্মিণী অজন্তা সিনহা অলির নিজ উদ্যোগে ও তার শুভাকাংখীদের সহযোগিতায় ৫১টি মণিপুরী পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামারি মোকাবেলায় সোমবার সকাল ১১টায় কমপ্লেক্স প্রাঙ্গনে করোনা কমপ্লেক্সের কর্মরত তাঁতীসহ মোট ৫১টি মণিপুরী পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় শিক্ষাবিদ জয়ন্ত কুমার সিংহ, সমাজসেবক ইবুংহাল সিংহ শ্যামলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com