কমলগঞ্জে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

August 11, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ: স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
১০ আগষ্ট মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসুচী গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com