শ্রীমঙ্গল থেকে ৭১০ কেজি অবৈধ পলিথিন জব্দ

September 9, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার গাউছিয়া মার্কেটে অভিযান চালিয়ে ৭১০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে মোবাইল কোর্ট। নিষিদ্ধ পলিথিন ব্যবসার সাথে জড়িত ২ জনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ২টি মামলায় ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-৯ এর একটি টিম এবং পরিবেশ অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com