আব্দুস শহীদ এমপি স্পিকারের দায়িত্ব পালন করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

সাইফুল ইসলাম॥ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় সাবেক চীফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দরা।
২৯ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল মিশন রোডস্থ এমপি নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ,সহসভাপতি মো.কাউছার ইকবাল ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল,বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম,দৈনিক নয়া দিগন্তের এম এ রকিব,সাংবাদিক মামুন আহমদ,নূর মোহাম্মদ সাগরসহ অনেকে।
প্রসঙ্গত.১৯৯১ সাল থেকে গত সংসদ নির্বাচন পর্যন্ত তিনি এই আসনে অপ্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে বিজয় অর্জন করেছেন। তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্বেশ্বরপুর গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল বারী সাহেবের ছেলে। ৮ ভাই ৩ বোনের মধ্যে তিনি তৃতীয়।
তাঁর ছোট ভাই ইফতেখার আহমেদ বদরুল রহিমপুর ইউনিয়নের স্বর্নপদকপ্রাপ্ত চেয়ারম্যান।
একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর, জরুরী জন-গুরুত্বপূর্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১), কমিটি পূনর্গঠন, আইন প্রণয়ন কার্যাবলী এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।



মন্তব্য করুন