শ্রীমঙ্গলে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

January 29, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদদের সদস্য সচিব জুনেদ রহমান (২১) এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার ২৯ জানুয়ারি সকালে উপজেলায় আশিদ্রোন ইউনিয়নের মোহাজিরাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। জুনেদ শহরের সুরভী পাড়া এলাকার শামসু মিয়ার এর পুত্র এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
শ্রীমঙ্গল থানার এসআই মো: আনোয়ার হোসেন জানান, দুপুরে জুনেদের বাবা মৃত অবস্থায় জুনেদের মরাদেহ থানায় নিয়ে আসেন। পরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। কিভাবে সে মারা গেল ময়না তদন্তের রির্পোট আসার পর জানাযাবে। তবে স্থানীয়রা জানান, সে মোহাজিরাবাদ এলাকায় একটি মেয়েকে ভালবালতো এবং মেয়ের পরিবার তাদের সর্ম্পক মেনে না নেওয়ায় সে বিষপানে আত্নহত্য করে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, সে বিষপানে আত্নহত্যা করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com