স্বর্গীয় সুশীল চক্রবর্তী অনুর্ধ পনের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খোলা অনুষ্ঠিত

February 5, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে শেষ হয়েছে স্বর্গীয় সুশীল চক্রবর্তী অনুর্ধ পনের ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল।
৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে জেলার শ্রীমঙ্গল সবুজবাগ আবাসিক এলাকার ঠাকুর পাড়ায় কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ব্যাডমিন্টন প্রশিক্ষক মিন্টু দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো: দুদু মিয়া, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, নব নির্বাডঢ়ু ইউনিয়ন পরিষদ সদস্য পিয়াস দাশ, হারাণ চক্রবর্তী ও শুকান্ত চক্রবর্তী। টুনার্মেন্টে বিভিন্ন ভাবে অবদান রাখায় অবসর প্রাপ্ত সহকারী পুলিশ সুপার আশীষ কুমার দাশ, হারাণ চক্রবর্তী, নিতাই চক্রবর্তী, ফজলুর রহমান ও মিন্টু দেবকে দেয়া হয় সম্মাননা।
মাস ব্যাপী এ টুর্নামেন্টে ৩২টি দল অংশ নেয়। ফাইনালে চ্যাম্পিয়ান হয় “ক্লাসিক স্টার” ও রার্নাস আপ হয় “প্রান্ত সাথী”।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com