শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গ্রুফ থিয়েটার ফেডারেশনের সিলেট বিভাগীয় সম্মেলন ও গুনীজন সম্মাননা

February 23, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গ্রুফ থিয়েটার ফেডারেশনের সিলেট বিভাগীয় সম্মেলন ও গুনীজন সম্মাননা।

২৩ ফেব্রুয়ারি বুধবার সকালে শ্রীমঙ্গল টি হেভেন রির্সোটে এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও গ্রুফ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। এ সময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান নাট্য ব্যাক্তিত্ব ভানু লাল রায়,  বাংলাদেশ গ্রুফ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন রেজা, গ্রুফ থিয়েটারের প্রেসিডিয়াম সদস্য অনন্ত হীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রুফ থিয়েটার ফেডারেশনের সিটেল বিভাগীয় নেতা শেখ জালাল রুমি, নাট্যাভিনেতা কাজী কামরুল ইসলাম দুলন, হাবিবুর রহমান শহীদ,দেলোয়ার হোসেন মামুন, প্রনবেশ চৌধুরী অন্তু, প্রসঞ্জিত রায় বিষু প্রমূখ।

পরে শ্রীমঙ্গল, সিলেট ও হবিগঞ্জের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় সিলেট বিভাগের নাট্যাঙ্গনের বিভিন্নভাবে অবদানরাখা ৭জন গুণী নাট্যাভিনেতা ও নাট্য সংগঠককে দেয়া হয় সম্মাননা।

সম্মাননা গ্রহন করেন অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী, আবু সুলতান মোহাম্মদ লেদু,হুমায়ুন কবির সৈকত, নাসের সরকার মনি,অরিন্দম দত্ত,কাজী আয়েশা বেগম ও মো: আবু নাসের।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com