শ্রীমঙ্গলে চায়ের গুদামে অগ্নিকান্ড

February 26, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার ফিনলে টি কোম্পানির একটি কারখানায় চায়ের গুদামে আগুনে কয়েক লক্ষাধিক টাকার চা পাতা ও স্থাপনা পুড়ে ভস্মীভূত হয়েছে।
শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ভোরে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে টি কোম্পানির ডিনস্টন চা কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এর কর্মীরা স্থানীয় শ্রমিকদের সাথে নিয়ে প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, আগুনে কারখানার শের্টিং রুম, ও প্যাকিং গুদামে থাকা বিপুল পরিমান মজুদ চা পাতা, মেশিন, টিনের চালা পুড়ে গেছে। এসময় ফিনলে টি কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরীসহ ফিনলে টি পদস্থ কর্মকর্তারা চা কারখান পরিদর্শন করেন।
মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টর হারুন পাশা ঘটনাস্থলে ফায়ার ফাইটিং কাজ পরিদর্শন শেষে বলেন, হারুন পাশা প্রাথমিক ভাবে সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন। ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছেন। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির কয়েক লক্ষ টাকা হবে বলে আশংকা করা হচ্ছে।
ফিনলে টি কোম্পানির খেজুরীছড়া ফ্যাক্টরীর পলি প্যাক ডিভিশনের সিনিয়র ব্যবস্থাপক ফয়সল আহমদ বলেন, শুক্রবার ভোররাতে আগুন আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতি পরিমান কতিয়ে দেখা যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com