শ্রীমঙ্গলে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০২২।
২৬ ফেব্রুয়ারী শনিবার সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে এ প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।
শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভ্রধর ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
দিনব্যাপী এই প্রতিযোগীতায় উপজেলার ২৯টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশনেন।



মন্তব্য করুন