শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে গো-খাদ্য বিরতণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মধ্যে উন্নত মানের ক্রস বিট বকনা, গো-খাদ্য ও গরুর ঘর নির্মাণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারী রবিবার দুপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক সাগরদিঘী রোডস্থ শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।
দ্বিতীয় ধাপে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৮ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগী পরিবারের মাঝে ৪ হাজার ৮শ’ কেজি গো-খাদ্য মাঝে বিতরণ করা হয়েছে।
এর আগে প্রথম ধাপে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৭০টি পরিবারের মাঝে ১টি করে গাভী, ২শ’ ২৫ কেজি করে গো-খাদ্য, গরুর ঘর নির্মাণে ৫টি করে ডেউটিন, ১শ’ ৯০টি ইট, ৪টি আরসিসি পিলার এবং ১টি করে সাইনবোর্ড দেওয়া হয়েছে।
এসময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (অতি: দা:) ডাঃ মো. শাহিনুল হক, সহকারি প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সম্পদ সিংহ, ডা. শিমুল মজুমদার, অফিস সহকারি মোঃ নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন