বিজিবির অভিযানে কাঠভর্তি দুইটি পিকআপ আ/ট/ক

October 23, 2025,

আব্দুর রব : বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় এলাকায় টহলরত বিজিবি সদস্যরা দুইটি অবৈধ কাঠভর্তি পিকআপ আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিতে কাঠভর্তি পিকআপগুলো আটক করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, সীমান্ত হতে ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরের দুবাগ মোড় নামক এলাকা অতিক্রমকালে বিজিবির টহলদল ১০৭ সিএফটি কাঠসহ দুইটি পিকআপ আটক করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com