বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ভারতীয় গরু আ/ট/ক

October 25, 2025,

আব্দুর রব : বিয়ানীবাজারের দুবাগ মোড় নামক স্থান থেকে বিজিবি-৫২ ব্যাটালিয়ন গজুকাটা বিওপির টহলদল ভারতীয় গরু আটক করেছে।

শুক্রবার ২৪ অক্টোবর সন্ধ্যায় ভারত থেকে অবৈধ পথে পাচারের সময় পাঁচটি ভারতীয় গরু আটক করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়।

জানা গেছে, ভারত থেকে একটি অবৈধ গরুর চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গজুকাটা বিওপির টহলদল বিয়ানীবাজারের দুবাগ মোড়ে অবস্থান নেয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরাকারাবরিরা গরুর চালান নিয়ে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ফেলে তারা পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় বিজিবি সদস্যরা পাঁচটি অবৈধ ভারতীয় গরু আটক করেন।

লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ৫টি অবৈধ ভারতীয় গরু আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে যথাযথ আইনী প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com