দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে কৃষি বিপ্লব ঘটবে-মিঠু
স্টাফ রিপোর্টার : জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, একটি দল ইসলামের নামে জান্নাতের ভুয়া সার্টিফিকেট দিয়ে ভোট নেয়ার চেষ্টা করছে। এদলের ধোঁকায় জনগনকে না পড়ার আহবান জানান তিনি। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।
শুক্রবার ২৪ অক্টোবর বিকেলে তারেক রহমানের ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগনের কাছে তুলে ধরার অংশ হিসাবে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণ ভাগ (দক্ষিণ) ইউনিয়নের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভা শেষে তিনি জনগণের কাছে তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট পৌঁছে দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
১০ নং দক্ষিণ ভাগ (দক্ষিণ) ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ফয়জুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে বৃহস্পতিবার ২৩ অক্টোবর রাতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত তারেক রহমান-এর ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগনের কাছে তুলে ধরার অংশ হিসাবে আরেক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
এসময় তিনি আরো বলেন, ৩১ দফা হলো বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। দেশ রত্ন তারেক রহমানের এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রতিটি নাগরিক সমঅধিকার, ন্যায়বিচার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতে এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে তারা মত বিনিময় ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুর রহমান তুয়েলের সঞ্চালনায় ও সভাপতি হাজী মুহিদ আলী নামরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহবায়ক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, বড়লেখা পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা শরফ উদ্দিন, সাগরনাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ রুলন, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ, কারা নির্যাতিত বিএনপি নেতা হাবিবুর রহমান, ফুলতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল জব্বার, সিলেট শাহজালাল সিটি কলেজের সভাপতি এমএ আসপিয়া, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন