বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

November 1, 2025,

আব্দুর রব : বড়লেখা পৌর মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়িকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।

এর আগে ষাটমা ছড়ায় বিষ প্রয়োগ করে মৎস্য নিধন করা হচ্ছে ফেসবুকে এমন তথ্য প্রচারের প্রেক্ষিতে থানা পুলিশ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল-সহ ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনায় যান সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। তবে, ছড়া পরিদর্শনে বিষ প্রয়োগে মৎস্য নিধনের কোনো সত্যতা পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com