বড়লেখায় পৃথক দুটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

November 8, 2025,

আব্দুর রব : বড়লেখায় নবীন লেখক জাবের আহমদ রচিত ‘প্রত্যয়’ ও ইউকে প্রবাসী এন.কে ইসলাম রচিত ‘আলোকছায়া’ নামক দুটি পৃথক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

৮ নভেম্বর শনিবার বিকেলে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ হলরুমে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে মোড়ক উন্মোচনের সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সহসভাপতি আব্দুল্লাহ আল সাজু।

অনুভুতি প্রকাশ করেন ‘প্রত্যয়’ কাব্যগ্রন্থের রচয়িতা জাবের আহমদ ও ‘আলোকছায়া’ কাব্যগ্রন্থের রচয়িতা এন.কে ইসলাম।

কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সামছ উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু। বিশেষ অতিথির বক্তব্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক, কবি ও লেখক মোহাম্মদ জয়নুল আবেদীন এবং মৃনাল কান্তি দাস, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com