বড়লেখায় সহকারি শিক্ষকদের কর্মবিরতি : ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

November 9, 2025,

আব্দুর রব : বড়লেখায় তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার ৯ নভেম্বর উপজেলার ১৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা পুর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। এতে শত শত শিক্ষার্থী স্কুলে গেলেও শিক্ষকরা পাঠদান না করায় তারা ফিরে গেছে। অনেক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকারা বিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ, গাংকুল, চিন্তাপুর, সিংহগ্রাম, ষাটমা মডেল, কাজিরবন্দ, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষক/শিক্ষিকারা শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ না করে শিক্ষক মিলনায়তনে বসে অলস সময় কাটাচ্ছেন। আবার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয় ভবনের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা দিক-বিদিক ছুটাছুটি করে বাড়ি ফিরে যাচ্ছে। সহকারি শিক্ষকদের অনির্দিষ্টকালর কর্মবিরতির প্রথম দিনে উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com