সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ পেঁয়াজসহ অটোরিকশা জব্দ

November 11, 2025,

আব্দুর রব : বিয়ানীবাজারের দুবাগমোড় এলাকায় ২৯০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজসহ একটি অটোরিকশা জব্দ করেছে বিজিবি। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

জানা গেছে, ১১ নভেম্বর মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের আওতাধীন গজুকাটা বিওপির একটি বিশেষ টহলদল ভোর রাত সাড়ে তিনটার দিকে সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২৯০ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজসহ একটি অটোরিক্সা জব্দ করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com