বড়লেখায় বাংলাদেশ খেলাফত মজলিসের সংবর্ধনা ও কর্মি-সূধী সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বড়লেখায় বাংলাদেশ খেলাফত মজলিসের সংবর্ধনা ও কর্মি-সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখা কর্তিক আয়োজিত সংবর্ধনা ও কর্মি সূধী সমাবেশ সিনিওর সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত ও সহ সাংগঠনিক সম্পাদক হাঃ শাকিল আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী হাবিবুর রহমান ক্বাসেমী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, সিলেট মহানগর নেতা শিহাবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জুড়ী উপজেলা সভাপতি মাওলানা বশির আহমদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল,যুব মজলিস এর জুড়ী উপজেলা দায়িত্বশীল মাওলানা হাফিজুর রহমান, খেলাফত ছাত্র মজলিস এর জেলা সহ সভাপতি মাজহারুল ইসলাম শাফী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা শাখার দায়িত্ব শীল মাওলানা মমতাজ উদ্দীন, আলী আহসান জিহাদী, আহমদ আলী, জামিল আহমদ, খেলাফত ছাত্র মজলিস এর উপজেলা জিম্মাদার মো: কয়েছ আহমেদ, ছাত্র হাঃ আল আমিন প্রমুখ।
সমাবেশ শেষে রিকশা মার্কার সমর্থনে একটি বিশাল মটর শুভা যাত্রা অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন