হাসিনা-কামালের মৃ/ত্যু/দ/ণ্ড- বড়লেখায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার, প্রভাব পড়েনি রায় ঘোষণায়

November 17, 2025,

আব্দুর রব : বড়লেখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় কোনো প্রভাব পড়েনি এলাকায়। দোকানপাট, যানবাহন, অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান সবই চলেছে স্বাভাবিক গতিতে। রায়ের প্রতিবাদে কাউকে মাঠে নামতে দেখা যায়নি।

মানবতা বিরোধী অপরাধের এই রায়কে কেন্দ্র করে সোমবার ১৭ নভেম্বর ভোর থেকে বড়লেখায় পুলিশ ও সেনাবাহিনী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছিল। উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ ও পৌরশহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ছাড়াও থানা পুলিশ ও সেনাবাহিনীর জোরদার টহল লক্ষ্য করা গেছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম সর্বত্র টহল দিয়েছে।

বড়লেখা থানার ওসি মো: মাহবুবুর রহমান মোল্লা জানান, রায় ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সোমবার ভোর থেকেই বিশেষ তৎপর রয়েছে। সাধারণ মানুষের জীবন যাত্রায় কোনো প্রভাব পড়েনি, সবই স্বাভাবিকভাবে চলছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় থানা পুলিশের সবধরণের প্রস্তুতি রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com