বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে আ.লীগ নেতাসহ গ্রে/ফ/তার ৮

November 17, 2025,

আব্দুর রব : বড়লেখা থানা পুলিশ রোববার ১৬ নভেম্বর রাতে বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে আওয়ামী লীগ নেতাসহ ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে- সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের আওয়ামী লীগ নেতা অমর উদ্দিন ও দাসেরবাজার ইউনিয়নের টুকা গ্রামের সোহেল আহমদ, বারইগ্রামের (রেলষ্টেশন) মকবুল হোসেন, কাঠালতলীর হেলাল মিয়া, মুজি বেগম, পিয়ারা বেগম, মো: ফজর আলী টিটু ও মো: আমির উদ্দিন।

থানার ওসি মো: মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতার আসামিদের সোমবার দুপুরে আদলাতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com