শিশু খাদ্যের প্যাকেটে প্রচুর পোকা : পিউরিয়া গূনল ৩০ হাজার টাকা জরিমানা
আব্দুর রব : বড়লেখা পৌরশহরের মিষ্টান্ন ও ফাস্টফুডের দোকান পিউরিয়ায় শিশুখাদ্যের প্যাকেটে মিলল প্রচুর পোকা। সেবা প্রদানে অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতার দায়ে পিউরিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার ৭ ডিসেম্বর বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় থানার এসআই দেবল সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, শিশুখাদ্যের প্যাকেটে প্রচুর পরিমান পোকা পাওয়া যায়। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর সংশ্লিষ্ট ধারায় খাবারপণ্য উৎপাদন ও বিক্রয়কারি পিউরিয়াকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন